About
কেন প্রত্যয় ট্রেনিং এন্ড লিভিং একাডেমি?
- ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা
প্রতিটি বিশেষ শিশু/ব্যক্তির জন্য আলাদা আলাদা মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়। আবেগীয়, জ্ঞানীয়, শারীরিক ও সামাজিক দিক বিবেচনায় নিয়ে নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা হালনাগাদ করা হয়। - প্রশিক্ষিত ও মানবিক টিম
আমাদের শিক্ষক, থেরাপিস্ট ও কেয়ারগিভারগণ শুধু প্রশিক্ষিতই নন, বরং তারা সহমর্মী, ধৈর্যশীল এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী। প্রতিটি বিশেষ শিশু/ব্যক্তিকে তারা পরিবারের সদস্যের মত নিবিড়ভাবে যত্ন করেন। - এক ছাদের নিচে সমন্বিত সেবা
শিক্ষা, থেরাপি, চিকিৎসা ও আবাসিক সুবিধা - সবকিছু একই ছাদের নিচে থাকায় সেবার ধারাবাহিকতা বজায় থাকে এবং অভিভাবকদের দুশ্চিন্তা ও ভোগান্তি কমে। - নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ
আমরা এমন একটি পরিবেশ তৈরি করেছি, যেখানে কোনো বৈষম্য নেই। প্রতিটি বিশেষ শিশু/ব্যক্তি সম্মান, ভালোবাসা ও সামাজিক গ্রহণযোগ্যতার অনুভূতি নিয়ে বেড়ে ওঠে।
Get In Touch
Best Special Child Care Near You
We’ve expert professionals to care your child.
