About
বিশেষ শিশুর পরিচর্যা সেবা

প্রয়োজনীয় থেরাপি সেবা
প্রতিটি বিশেষ শিশুর/ব্যক্তির শারীরিক, মানসিক ও আচরণগত চাহিদা অনুযায়ী স্বতন্ত্র মূল্যায়ন পরিকল্পনা (IEP) মোতাবেক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োজনীয় থেরাপি প্রদান করা হয়। আমাদের সেবার মধ্যে রয়েছে:
▶ স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি
▶ অকুপেশনাল থেরাপি
▶ আচরণগত থেরাপি (Behavioral Therapy)
▶ ফিজিও থেরাপি
▶ শরীরচর্চা/ ব্যায়াম
▶ মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং
▶ নিয়মিত স্বতন্ত্র অগ্রগতি মূল্যায়ন ও নিয়মিত রিপোর্টিং

বিশেষ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর/ব্যক্তির জন্য আলাদা পাঠ্যক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এর মধ্যে রয়েছে:
▶ প্রাথমিক ও কার্যকরী শিক্ষা
▶ যোগাযোগ ও ভাষা উন্নয়ন
▶ মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধির প্রশিক্ষণ
▶ আত্মনির্ভরশীলতা ও দৈনন্দিন কাজ শেখানো
▶ ইতিবাচক সামাজিক আচরণ ও শৃঙ্খলার উন্নয়ন
▶ বিনোদনমূলক ও আনন্দদায়কভাবে শিক্ষা প্রদান

ডে কেয়ার ও আবাসিক সুবিধা
▶ মর্নিং শিফট ও ডে-শিফট
▶ স্বল্প ও দীর্ঘমেয়াদি আবাসিক সুবিধা
▶ প্রতিটি কক্ষে ও করিডোরে সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক পর্যবেক্ষন
▶ আবাসিক শিক্ষার্থীদেরকে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ও প্রশিক্ষিত কেয়ারগিভারদের নিবিড় যত্নে ও মমতায় পারিবারিক পরিবেশে শিক্ষা প্রদান

খাবার, পুষ্টি ও চিকিৎসা সেবা
বিশেষ শিশুর/ব্যক্তির শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমরা প্রদান করি:
▶ পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী প্রাত্যাহিক খাদ্যতালিকা প্রস্তুত ও খাবার সরবরাহ
▶ বয়স ও প্রয়োজনভেদে খাদ্য পরিকল্পনা
▶ নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ
▶ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা

যত্ন, নিরাপত্তা ও সুরক্ষা
প্রত্যয় ট্রেনিং এন্ড লিভিং একাডেমিতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি-
▶ ২৪/৭ নিবিড় তত্ত্বাবধান ব্যবস্থা
▶ নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ
▶ ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা
▶ জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা
▶ অভিভাবকদের মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার

বিনোদনমূলক ও সৃজনশীল কার্যক্রম
মানসিক ও সামাজিক বিকাশের জন্য আমরা নিয়মিত আয়োজন করি-
▶ সংগীত ও নৃত্য
▶ ছবিআঁকা ও কারুশিল্প
▶ খেলাধুলা ও গ্রুপ অ্যাক্টিভিটি
▶ গল্প বলা ও নাট্যচর্চা

বাহিরে বেড়াতে নিয়ে যাওয়া (Community Exposure)
বিশেষ শিশু/ব্যক্তির বাস্তব জীবনের সাথে পরিচিত করতে আমরা আয়োজন করি-
▶ পার্ক ও খোলা জায়গায় ভ্রমণ
▶ সামাজিক স্থানে অংশগ্রহণ

প্যারেন্টস্ কাউন্সেলিং
প্রত্যয় ট্রেনিং এন্ড লিভিং একাডেমি বিশেষ শিশুর/ব্যক্তির বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্টদেরকে নিয়ে নিয়মিত সমন্বয় সভার আয়োজন করে থাকে। উক্ত সভায় অভিভাবকসহ সকলের যৌক্তিক মতামত, অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং বিশেষ শিশুর/ব্যক্তির ডেভেলপমেন্ট এর স্বার্থে তা বাস্তবায়ন করা হয়।