প্রত্যয় ট্রেনিং এন্ড লিভিং একাডেমি একটি সম্পূর্ণ সেবাভিত্তিক প্রতিষ্ঠান, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর/ব্যক্তির জন্য বিশেষ শিক্ষা, থেরাপি, যত্ন ও আবাসিক সহায়তা প্রদান করে। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি সক্ষমতা অনন্য এবং প্রতিটি জীবনই মূল্যবান। সঠিক দিকনির্দেশনা, যত্ন, মমতা ও ভালোবাসা পেলে প্রতিটি বিশেষ শিশু/ব্যক্তি তার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।
আমাদের লক্ষ্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়া নয়, বরং একটি নিরাপদ, সহানুভূতিশীল ও বিকাশবান্ধব পরিবেশে প্রতিটি বিশেষ শিশু/ব্যক্তিকে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও আনন্দময় জীবনের পথে এগিয়ে নেয়া।
আমাদের মিশন (Mission)
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু/ব্যক্তির জন্য মানসম্মত শিক্ষা, থেরাপি, চিকিৎসা ও আবাসিক সহায়তা প্রদান করে তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশ নিশ্চিত করা এবং সমাজে সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করা।
আমাদের ভিশন (Vision)
প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু/ব্যক্তি যাতে তার নিজস্ব সীমাবদ্ধতা/প্রতিবন্ধকতা অতিক্রম করে পরিবারে ও সমাজে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও মর্যাদাসম্পন্ন স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা অর্জন করতে পারে তা নিশ্চিত করা।
Best Special Child Care Near You
We’ve expert professionals to care your child.
